তাসিফ ভাই, we miss u


আজ রাত সোয়া আটটায় আইইউটি ছেড়ে তাসিফ রওয়ানা দিল চট্টগ্রামের উদ্দেশ্যে।
২ তারিখে চলে যাচ্ছে তাসিফ usa তে।
আজই ছিল iut তে ওর শেষ দিন।
হয়তো শেষ দেখা আজ ওর সাথে।

ও যে চলে যাবে সেটা ও সবার আগে আমাকে বলেছিল অনেকদিন আগে।
প্রসেসিং শুরু করার সময়ই।
ভিসা প্রসেসিং এর দিন ওর সাথে আমি গিয়েছিলাম গুলশানে।
কিচুদিন আগে চলে যাওয়া যখন কনফার্ম হল,
শুনে বেশ ভাল লাগল। গর্ব হল কিছুটা।
একটু যে হিংসে হয়নি তা নয়।
কিন্তু অনেক ভাল লেগেছিল শুনে।
ও থাকার সময় ব্যাপারটা অনুভব করতে পারি নি যে চলে যাবার পর এতটা খারাপ লাগবে।
ফেয়ারওয়েলের দিনও একটুও খারাপ লাগেনি।
মনে হচ্ছিল, অন্য সব পার্টির মত আজও হয়তো একটা পার্টি হচ্ছে সবার সাথে।

আজ সকাল থেকে বারবার মনে হচ্ছিল যে আজই ওর শেষ দিন।
কিন্তু সন্ধ্যা ৭ টার সময়ও কেন যেন বিশ্বাস হচ্ছিল না।
চলে যাবার পর থেকেই থেকেই ব্লকটা খালি খালি লাগছে।
৫১৭ তে ওর খালি প্লেসটা যেন খাঁ খাঁ করছে।

আইইউটি তে প্রথম যেদিন এলাম, ৫১৮ তে এল ৫১৭ এর সবাই।
পরিচিত হলাম। কথাবার্তা শুনেই বুঝে গেলাম এই পোলা মাল।
সেদিনই কেন যেন চিটাগাং এর পোলাপান এর উপরে একটা ভক্তি এসে গেল।
জুম্মা, তাসিফ, গোল, রুবায়েত, আরমান, মহিব, ফাহিম সবাই।
অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছিলাম সেদিন।

এর পর থেকে গত সাড়ে তিন বছরে কত বার যে …
কত প্রিন্ট, ফটোকপি, জটিল ঝামেলা, IEEE এর মেম্বারশীপ কত স্মৃতি ওর সাথে।
সেকেন্ড সেমিস্টারের মিডের ছুটিতে আমি, ওয়াসিফ আর তাসিফ iut তে একা সাতদিন।
সেই সময় হয়তো সবচেয়ে বেশি আড্ডা হয়েছে।
প্রায় প্রতিদিন ৪/৫ টা aoc খেলা, তারপর মুভি দেখা।
কক্সবাজারে গিয়ে যে কত মজা হয়েছে সেসব মনে পড়ছে আজ।
চট্টগ্রামে গিয়ে… থাক কষ্ট বাড়িয়ে কি লাভ?

কখনো কোন ঝামেলায় পড়লে সবচেয়ে আগে যার কাছে যেতাম, উনি আমাদের প্রিয় তাসিফ ভাই।
মনে আছে, hi5 এ বুয়েটের পোলাপানের সাথে ঝামেলা যখন হল,
আমাকে সেই সময় সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল তাসিফ।
আইইউটিতে যেকোন সমস্যায় সবাই যার কথা প্রথম মনে করত, সে ছিল তাসিফ।

গতকাল রাতে আবার আড্ডা দিতে বসেছিলাম ৫২০ এর ৫২১ এর মাঝের নো ম্যানস ল্যান্ডে।
তখনো মনে হয় নি কিছুই।

সেই খালি গায়ে হাফপ্যান্ট পরে ওর ঘোরাফেরা আইইউটিতে আর দেখা যাবে না।
আর কেউ বিকেলে “কেউ খেছতে (খাইতে) যাবি?”
কেউ এসে হঠাৎ করে চাপড়ে দিয়ে বলবে না, তুহিন বাই, আপনে তো বল্‌স…
কবিতাও বলা হবে না,
চল চল চল, তাসিফ বাই আরো বস।
উর্ধ্ব গগণে বাজে মাদল, তুহিন বাই বেশি বস।

কেমন যেন লাগছে আমার , যেমনটা লেগেছিল ক্যাডেট কলেজ ছেড়ে আসার সময়।
বন্ধুদের ছেড়ে যাওয়া কতটা কষ্টের আমি জানি।
ওর যে কেমন লাগছিল সেটা কিছুটা হলেও বুঝতে পারছি।
আগামী বছর আবার সেই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে, ভাবতেই খারাপ লাগছে।

যখন বুধবার রাতে জুম্মা ওকে জড়িয়ে ধরে কাঁদছিল,
কেন যেন আমারও চোখে পানি চলে এসেছিল।
লজ্জায় তাড়াতাড়ি পালিয়েছিলাম সেখান থেকে।

তিনটি বছর পাশাপাশি রুমে থেকে গেলাম, অথচ ওকে ভালমত গুডবাইটাও বলতে পারলাম না।
অনেক কথা বলার ছিল, কিছু বলতে পারলাম না।
গত এক সপ্তাহে ওর সামনে যাই নি কেঁদে ফেলার ভয়ে।

ধুর….৫১৭ এর সামনে গেলেই বারবার মনটা খারাপ হয়ে যাচ্ছে।
করিডোরেই আর যাব না।
Tasif vai, we miss you.
cant forget u ever.
u’ll always be my friend.

july 26, 2008.
01:17 AM.

Respond to this post